Search

Search

অবহেলিতদের গলায় ফুলের মালা পরিয়ে প্রচারণায় নামলেন জামায়াত প্রার্থী

ছবি: স্টার নিউজ
শরীয়তপুর–৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মানবিক ও ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মর্যাদা ও অংশগ্রহণের বার্তা তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শরীয়তপুরের ডামুড্যা সাব-রেজিস্ট্রার অফিস মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত জনতার মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ।

অনুষ্ঠানে জামায়াত প্রার্থী বলেন, অবহেলিত ও বঞ্চিত মানুষই দেশের প্রকৃত শক্তি। তারাই সমাজের মূল চালিকাশক্তি হলেও দীর্ঘদিন ধরে তারা নানাভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই দেশের প্রকৃত মালিক তারাই,যারা অবহেলিত ও সুবিধাবঞ্চিত। তাদের নিয়েই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই আমার রাজনীতির মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে শরীয়তপুর–৩ নির্বাচনী এলাকার ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ ও আশপাশের এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা, স্লোগান ও করতালির মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্পর্কিত খবর :