Search

Search

বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, শিশুসহ আহত ১২

দুর্ঘটনাকবলিত বরযাত্রীবাহী বাস | ছবি: স্টার নিউজ
যশোরের চৌগাছায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়েআহত হয়েছেনঅন্তত ১২ জন।

শনিবার (২৪ জানুয়ারি ) সকাল সাড়ে ছয়টার দিকে চৌগাছা উপজেলার টেঙ্গরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী বাসটি যশোরের অভয়নগরে ফিরছিল। পথে চৌগাছার টেঙ্গরপুর মোড় এলাকায় পৌঁছালেবিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসে থাকা শিশু ও বৃদ্ধসহ অন্তত ১২ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন—নিমাই রায় (৮০), সাধন কুমার (৫০), পারুল হাজরা (৪৮), গৌর বিশ্বাস (৪৫), বিকাশ (৩৮), নয়ন (২৬), চন্দ্রা (২২), শ্রাবণী(১৮), প্রীতি (১৭), সুদীপ্ত সরকার (১৭), হৃদয় অধিকারী (১৮) ও আপন বিশ্বাস।

আহতদের মধ্যে বেশিরভাগই যশোরের অভয়নগর ও সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া একজনের বাড়ি মাগুরা জেলায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউজ করিম জানান, দুর্ঘটনার পর বাসের অন্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালেরপুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর :