দেশে স্বর্ণের দামে বড় লাফ
বিশ্ব বাজারে স্বর্ণের ও রুপার ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে দেশের বাজারেও রেকর্ডের পর রেকর্ড হচ্ছে। এবারস্বর্ণের দাম ভরিতে এক লাফে পাঁচ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের)স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৬২ হাজার ৪৪০ টাকায়। আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশেস্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।
সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতেস্বর্ণের দাম বাড়ার এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড)স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণেস্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরিস্বর্ণের দাম বেড়ে দুই লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরিস্বর্ণের দাম দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরিস্বর্ণের দাম এক লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে দাম বেড়েস্বর্ণের সঙ্গে ফের রেকর্ড করল রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি সাত হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি সাত হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।