Search

Search

‘একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়’

খুলনায় নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া
একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।’

তিনি দাবি করে বলেন, ‘একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।’

বিএনপি চেয়ারম্যান প্রশ্ন রেখে বলেন, ‘যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপদস্থ, অপমানিত করতে পারে, সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে, সাধারণ মা-বোনদেরকে কীভাবে অপদস্থ, অপমানিত করবে?’

সরকার গঠনের অভিজ্ঞতা বিএনপির রয়েছে বলে জানান তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের জন্য খুলনাবাসীর কাছে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সম্পর্কিত খবর :