Search

Search

গোপালগঞ্জে শ্রমিক নেতাকে হত্যা

৫ জনের মৃত্যুদণ্ড, আমৃত্যু কারাদণ্ড ৪ জনের

বাসু হত্যা মামলার আসামিরা | ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে চার জনকে আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল হামলাকারী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।

সম্পর্কিত খবর :