Search

Search

ঢাবি শিক্ষার্থীদের জন্য বাড়ছে বাস সুবিধা, এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি

ছবি: স্টার নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। তরঙ্গ বাস রুট বসিলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে এবং এক্সপ্রেসওয়েতে চলাচলকারী বাসে শিক্ষার্থীদের আর কোনো টোল দিতে হবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ডাকসুর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, তরঙ্গ রুটে অতিরিক্ত দুটি ট্রিপ চালু হয়েছে, যা বসিলা ব্রিজ পার হয়ে পরবর্তী স্টপেজ পর্যন্ত যাবে। বৃহস্পতিবার বিকেল থেকেই সেবা শুরু হয়েছে। রোববার থেকে নিয়মিত সকাল ও বিকেল দুই বেলায় বাস চলবে।

এছাড়া ক্ষণিকা রুটসহ এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব শিক্ষার্থীর জন্য টোল পুরোপুরি মওকুফ করা হয়েছে। টোলের অর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে সমন্বয় করা হবে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

ডাকসু জানিয়েছে, শনিবার বাস সার্ভিস চালু, কুমিল্লা ও ভাঙ্গা রুটে বাস চালুর পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক্যাম্পাসে রিকশা চলাচল নিয়ন্ত্রণ, নতুন বাস কেনা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শাটল বাস বাড়ানোর উদ্যোগও চলছে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যার সমাধানই এসব উদ্যোগের মূল লক্ষ্য। খুব শিগগিরই ডাকসুর চার মাসের কার্যক্রম নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর :