বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে একটি পাঁচ তলা ভবনে থাকা গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ৭ মিনিটে সংবাদ পাওয়ার পর আমাদের ৪টি ইউনিট সন্ধ্যা ৭টা ২২ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ছাড়া বাসাও রয়েছে। তবে কীসের গোডাউন তা এখনো জানা যায়নি।