Search

Search

নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করলেন ওসমান হাদির ভাই

ছবি: সংগৃহীত
নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদি।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এ সাধারণ ডায়েরি করেন ওমর বিন হাদি।

স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, ওমর বিন হাদি তার আবেদনে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে ঠিক কী কারণে বা কার কাছ থেকে তার এই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জিডিতে উল্লেখ করেননি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

সম্পর্কিত খবর :