Search

Search

অরিজিৎ সিংয়ের মুর্শিদাবাদের বাড়িতে বলিউড সুপারস্টার আমির খান

বাঁয়ে আমির খান অরিজিৎ সিংয়ের বাড়িতে | সংগৃহীত
সিনেমায় 'প্লে ব্যাক' করবেন না বলেই আগেই ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। সেই অরিজিৎ-এর মান ভাঙাতে কি এবার মাঠে নামলেন বলিউড তারকা আমির খান?

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অবস্থিত অরিজিৎ সিং এর বাড়িতে আমির খানের উপস্থিতি এই প্রশ্ন তুলে দিয়েছে। এদিন বেশ কিছুক্ষণ কথা হয় তাদের উভয়ের মধ্যে। গায়কের বাড়িতে ঢোকার সময় অভিনেতাকে দেখা যায় গায়ে চামড়ার জ্যাকেট, বেজ রঙের জিন্স। তাঁকে ঘিরে নিরাপত্তারক্ষী। গাড়ি থেকে নেমে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় তাকে। আর তখনই বিষয়টি সামনে আসে।

যদিও ওই সাক্ষাৎ নিয়ে অরিজিৎ বা আমির- কোনও পক্ষই মুখ খোলেননি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, অরিজিতের বাড়িতে আমিরের উপস্থিতি কি নিছক সৌজন্য সাক্ষাৎ?

বিভিন্ন সূত্রে খবর, বলিউডের তাবড় প্রযোজকের সঙ্গে ছবিতে গাওয়ার আগাম চুক্তি ছিল অরিজিতের। অরিজিৎ ছবির গান গাওয়া থেকে আচমকা অবসর ঘোষণা করায় ফাঁপরে পড়েছেন তারা। এই দলে সম্ভবত আমির খানও রয়েছেন। তাই হয়তো তড়িঘড়ি ছুটে এসেছেন গায়কের জিয়াগঞ্জের বাড়িতে।

আবার এও শোনা যাচ্ছে, আমির খানের পরবর্তী প্রজেক্টে অরিজিৎ সিংয়ের জন্য বিশেষ গান রাখা হচ্ছে। দু'জনে একসঙ্গে নতুন কিছু তৈরি করতে চলেছেন। যদিও এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

সম্পর্কিত খবর :