Search

Search

নেপালে পুরস্কার জিতল ‘ঝরা পাতার চিঠি’

পরিচালক শায়লা রহমান তিথির হাতে তুলে দেওয়া হয় পুরস্কার | ফাইল ছবি
১৪তম নেপাল-আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট ইন্টারন্যাশনাল ফিমেল শর্টফিল্ম ক্যাটাগরিতে সেরা ফিল্ম নির্বাচিত হয়েছে ‘ঝরা পাতার চিঠি’। সিনেমাটি পরিচালনা করেছেন শায়লা রহমান তিথি।

গত ১৮ জানুয়ারি কাঠমান্ডুতে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পরিচালক শায়লা রহমান তিথির হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

গত ১৬ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয় উৎসব। এর আয়োজক ছিল কাঠমান্ডু ফিল্ম ডেভেলপমেন্ট বোর্ড।

‘ঝরা পাতার চিঠি’ সিনেমাটিতে এক মানুষের আত্ম-অনুসন্ধানের গল্প তুলে ধরা হয়েছে। যেখানে সমাজ, পরিবার ও বিবেকের টানাপড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে বেড়ান তিনি।

পরিচালক শায়লা রহমান সিনেমা প্রসঙ্গে বলেন, ‘ঝরা পাতার চিঠি’মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই মানুষ সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পায়। সেই খোঁজটাই আমাদের বাস্তবতার মুখোমুখি করে।’

সিনেমাটিতে অভিনয় করেছেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, স্বর্ণালী চৈতী, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক বাবু, সাবিকুন্নাহার কাঁকন। প্রযোজনা করেছেন তাপস দাস ও কামাল বায়েজিদ।

উল্লেখ্য, পার্থ বড়ুয়া গানের পাশাপাশি এক সময় নাটকেও অভিনয় শুরু করেন। দুবছর আগে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেড ইন চিটাগং’-এও কাজ করেছেন তিনি। এছাড়া, ওয়েব সিরিজ ‘তাকদির’-এ তার অভিনয় বেশ প্রশংসা কুড়ায়।

সম্পর্কিত খবর :