জামায়াত আমীরের আগমন উপলক্ষে নোয়াখালীতে স্বাগত মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নোয়াখালী আগমন উপলক্ষে শহরে স্বাগত মিছিল করেছে জেলা জামায়াত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি বোরহান উদ্দিনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান নোয়াখালীবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণ দেবেন।