Search

Search

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধার

ছবি: স্টার নিউজ
চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছর বয়সী শিশুকে উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটির নাম মিসবাহ (৩)।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির মা স্টার নিউজকে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে মিসবাহ খেলছিল। মেয়ে পানি খেতে চাইলে পানি আনতে যায়মিসবাহ। পানি আনতে গিয়ে মেজবাহ গর্তে পড়ে যায়। ওখানে যে গর্ত ছিল, সেটা আমরা কেউই জানতাম না।’

গর্তটি কারা করেছিল জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার থেকে করা হয়েছিল শুনেছি। ওখানে পানি না পাওয়ায় এরপর অন্য জায়গায় গর্ত করে।’

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘শুরুতে আমরা যখন আসি, তখন লোকজন ছিল না। আমরা এসে বাচ্চার নাড়াচাড়া দেখতে পাই। তখন অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করি প্রথমে।’

উদ্ধার করার পর শিশুর শারীরিক অবস্থা কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে (শিশু) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা কেমন সেটা ডাক্তার ছাড়া আমরা বলতে পারবো না। আল্লাহ্‌র কাছে দোয়া করেন। বাচ্চাটি যদি জীবিত থাকে তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।’

সম্পর্কিত খবর :