Search

Search

হাত-পা বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণ, বিদ্যালয়ে যাওয়া বন্ধ করলো পরিবার

অভিযুক্ত নুরুল আমিন সুজন | ছবি: স্টার নিউজ
নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দানা মিয়ার বাজার এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নুরুল আমিন সুজনকে (৩০) আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

আটক নুরুল আমিন সুজন একই এলাকার বাসিন্দা। দুই সন্তানের জনক সুজন পেশায় একজন রাজমিস্ত্রী।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, গত রবিবার বিকেলে স্কুল ছুটির পর দীর্ঘক্ষণ মেয়ে বাড়িতে না ফেরায় তিনি তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে সুজনের বাড়ি থেকে মেয়েটিকে বিধ্বস্ত অবস্থায় বের হতে দেখেন। এ সময় শিশুটির চুল ছিল এলোমেলো এবং সারা শরীরে মাটির দাগ। বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর শিশুটি জানায়, স্কুল থেকে ফেরার পথে সুজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে ধর্ষণ করে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে আরও জানা গেছে, এর আগেও অভিযুক্ত সুজন একাধিকবার ওই শিক্ষার্থীকে উত্যক্ত ও হেনস্তা করার চেষ্টা চালিয়েছিল।

কান্নাজড়িত কণ্ঠে মা বলেন, ‘আমি আর আমার মেয়েকে স্কুলে পাঠাবো না। আমার আরেক মেয়ে দশম শ্রেণীতে পড়ে, এক ছেলে প্রতিবন্ধী। আমার মেয়েদের নিরাপত্তা কে দেবে? কোন সাহসে তাদের আমি বাইরে পাঠাবো?’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর :