Search

Search

একটি দল ধর্মের উছিলায় রাজনীতি করছে: সালাহউদ্দিন

ছবি: স্টার নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তারা ধর্মের উছিলায় রাজনীতি করছে।’

সোমবার (২৬ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের জনসভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। তাই দেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।

আগামীতে জনগণ দেশের মালিকানা ফেরত পাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে এমন সংবিধান প্রণয়ন করা হবে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে।’

ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান বিএনপির এই নেতা।

সম্পর্কিত খবর :