Search

Search

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে করানো হচ্ছে চিকিৎসা

অভিযানকালে দুদক | স্টার নিউজ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাবনা–সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনার করেন।

দুদক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে এক রোগীকে ওয়ার্ড বয় দিয়ে সেলাই করানোর অভিযোগ ওঠে। সেটা নিয়ে একজন দুদকের কমিশন বরাবর অভিযোগ করেন। সেই প্রেক্ষিতে দুদকঅভিযান চালায়।
অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডা. অভিজিৎ রায় (বর্তমানে ঢাকায় প্রশিক্ষণরত), অবসরপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুফিয়া সুলতানা ওআউটসোর্সিংয়ে নিয়োজিত ওয়ার্ড বয় মো. আবু তালেবের নাম ওঠে আসে।

অভিযান-কালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মমিন উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। ডাক্তারের পরিবর্তে ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা করানোসহ সেবারমানসংক্রান্ত অভিযোগ ছিল। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বর্তমানে এখানে নেই। বিষয়টি কমিশনে জানানো হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর :