৬১ বলে সেঞ্চুরি করলেন তানজিদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁলেন তানজিদ হাসান। ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি করে বিপিএলের ফাইনালে শতরান করা তৃতীয় ব্যাটসম্যানের কীর্তি গড়লেন তিনি। ফলে বিপিএলের ইতিহাসে তিনি হলেন প্রথম বাংলাদেশি ব্যাটার, যিনি সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।
এর আগে, ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ক্রিস গেইল ও ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন।
তার শতকের ওপর ভর করেই চ্যালেঞ্জিং পুঁজি পেল রাজশাহী। ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রান করেছে রাজশাহী। ফলে শিরোপা জিততে হলে চট্টগ্রামকে করতে হবে ১৭৫ রান।