Search

Search

হেলিকপ্টারে চড়ে মাঠে আসবে বিপিএলের ট্রফি

ছবি: সংগৃহীত
বিপিএলের পর্দা নামছে আজ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শুরুর আগে মাঠেই উন্মোচন করা হবে নতুন বিপিএল ট্রফি।

ইতোমধ্যে ২৫ লাখ টাকা খরচে তৈরি এই ট্রফি নিয়ে আলোচনা চলছে। তবে ফাইনালের আগে ট্রফি সবার সামনে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ বিকেল সাড়ে ৪টায় মাঠে ট্রফি উন্মোচন করা হবে।

এই আয়োজনে থাকছে বড় চমক। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও সাবেক নারী দলের অধিনায়ক সালমা খাতুন হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামবেন।

তবে ফাইনালে আলাদা কোনো সাংস্কৃতিক আয়োজন থাকছে না। শুধু আতশবাজি আর লেজার শো থাকবে।

চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে ওঠে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট এর আগে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়েছিল। আজ এই দুই দল শিরোপার লড়াইয়ে নামছে।

সম্পর্কিত খবর :