Search

Search

‘ফুটবল’ নিয়ে ভোটের মাঠে তাসনিম জারা

রাজধানীর ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. তাসনিম জারা | ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. তাসনিম জারা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন। এর মাধ্যমে সব ধরনের আইনি জটিলতা কাটিয়ে মাঠের লড়াইয়ে নামার চূড়ান্ত সংকেত পেলেন তিনি।

প্রতীক পাওয়ার পর ডা. তাসনিম জারা জানান, বৃহস্পতিবার থেকেই তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-৯ এর পাড়া-মহল্লায় ‘ফুটবল’ প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন। তিনি তার নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন।



গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া সমর্থক ভোটারদের স্বাক্ষরে অসঙ্গতি থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে পিছু হটেননি তাসনিম জারা। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক আপিল করেন। গত ১০ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির প্রথম দিনে তার আবেদনটি মঞ্জুর করা হয় এবং তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ডা. তাসনিম জারা আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হিসেবে যুক্ত ছিলেন। পরে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

সম্পর্কিত খবর :