পদত্যাগ করার সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বমিত্র চাকমা
পদত্যাগ করার সিদ্ধান্ত থেকে সরে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা।
শনিবার (৩১ জানুয়ারি) স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সর্বমিত্র চাকমা নিজেই।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা চাচ্ছে না আমি পদত্যাগ করি। এটাকে তারা গণবিরোধী বলছেন। এতো প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা, এটা (পদত্যাগ) তাদের সঙ্গে প্রতারণা। বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে তারা (শিক্ষার্থীরা) কাজ করে যেতে বলেছেন।’
এর আগে সোমবার (২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-তে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন তিনি।