Search

Search

ঢাবির জগন্নাথ হলে ৭৬ মণ্ডপে চলছে বিদ্যা দেবীর আরাধনা

ঢাবির জগন্নাথ হলে ৭৬ মণ্ডপে চলছে বিদ্যা দেবীর আরাধনা | ছবি: ভিডিও থেকে নেওয়া
সনাতন ধর্মাবলম্বীদের মতে ভগবানের জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে বিদ্যার দেবীর পূজা হয়। প্রতি বছরের মতো এ বছরও সরস্বতীর পূজার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এ বছর ৭৬টি মণ্ডপে অঞ্জলি দিয়ে বিদ্যার দেবীর পূজা শুরু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে জগন্নাথ হলের মাঠে বাণি অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে সরস্বতীর আরাধনা করেন শিক্ষার্থীরা।

প্রতিবারের মতোই এবারও হলের খেলার মাঠের চারিদিক দিয়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পূজার আয়োজন করেছে। ৭৬টি মণ্ডপের বেশির ভাগই বিভিন্ন বিভাগের থিমের আদলে গড়া।

ফাইন্যান্স বিভাগ বেছে নিয়েছে বিশ্বব্রহ্মাণ্ডকে আলোকসজ্জা ও আলপনার মাধ্যমে তুলে ধরার থিম এবং ইংরেজি বিভাগ বেছে নিয়েছে হাতে এঁকে মণ্ডপ সাজানোর পরিকল্পনা। ঐতিহ্যগতভাবেই বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এ পূজার মূল কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে আসছে। বরাবরের মতোই জগন্নাথ হলের পুকুরের মাঝে বসানোর জন্য দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করেছে চারুকলা অনুষদ।

সম্পর্কিত খবর :