Search

Search

ঢাকা বিশ্ববিদ্যালয়

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফল প্রকাশ, পাস ৭ দশমিক ২৯ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ ইউনিটে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় ৯৩ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি। এবার পাসের হার মাত্র ৭ দশমিক ২৯ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৫৫৩ জন, যা শতকরা হিসাবে ৭ দশমিক ২৯ শতাংশ। এ ছাড়া ৫ জন পরীক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন শিক্ষার্থী।

শাখা ভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন শিক্ষার্থী।

সম্পর্কিত খবর :