Search

Search

নির্বাচনে ব্যানার ব্যবহারে ইসির নির্দেশনা

সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যানার ব্যবহারের বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় অনধিক ১০ ফুট বাই ৪ ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে।

এ বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, 'উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৭ অনুযায়ী ব্যানার ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করেছে।

‘(১) হরাইজন্টাল (আনুভূমিক) ও ভার্টিকাল (উলম্ব), যেভাবেই হোক, অনধিক ১০ (দশ) ফুট বাই ৪ (চার) ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে।’

সম্পর্কিত খবর :