Search

Search

এবার ভোট গণনায় সময় বেশি লাগবে: ইসি সচিব আখতার

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ | সংগৃহীত
দ্বৈত নাগরিকত্ব থাকার পরও যারা গোপন রেখেছে, নির্বাচনের পরও যদি কমিশন প্রমাণ পায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ। তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একই সময়ে দেয়া হবে তবে সময় বেশি লাগবে ভোট গণনায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত মোবাইল ব্যাকিং সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বৈঠকে শেষে ইসি সচিব জানান, ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ নয়, সীমিত করা হবে। আগামী নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক আসার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'ভোট গণনার ক্ষেত্রে এবার সময় বেশি লাগবে। আরপিও অনুসারে নির্বাচনের পরও যদি কমিশন কারো ব্যাপারে দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পায় তাহলে ব্যবস্থা নিবে কমিশন'।

যারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন বলেও জানান ইসি সচিব।

সম্পর্কিত খবর :