তিতুমীর কলেজে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, হল ভাঙচুর; আহত অন্তত ৮
সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে কলেজের শহীদ মামুন হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে শহীদ মামুন হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলের জানালার কাঁচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের একটি পক্ষ কড়াইল বস্তি থেকে বহিরাগত লোকজন এনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের দ্রুত আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তাৎক্ষণিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম এবং জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ স্থগিত করেছে। এছাড়াও যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থান বিরাজ করছে।
কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমঘটিত সমস্যা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। প্রথমে ক্যাম্পাস মাঠে এবং পরে মামুন হলে সংঘর্ষ এবং ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।