Search

Search

নীলফামারীতে জাপা-বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

জামায়াতে ইসলামির আব্দুল মুনতাকিম (বাঁ থেকে) বিএনপির মো. আব্দুল গফুর সরকার এবং জাতীয় পার্টির মো. সিদ্দিকুল আলম | ছবি: স্টার নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন হেভিওয়েট প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা এ তথ্য নিশ্চিত করেছেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মো. সিদ্দিকুল আলম, বিএনপির মো. আব্দুল গফুর সরকার এবং জামায়াতে ইসলামির আব্দুল মুনতাকিম।

নোটিশ সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম গত ২০ জানুয়ারি সৈয়দপুর রেলওয়ে মাঠে একটি টুর্নামেন্টের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করেন। বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে কোনো প্রচারণার সুযোগ নেই।

অন্যদিকে, বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার দলীয় প্রধানের ছবি সংবলিত ব্যানার ও লিফলেট ব্যবহার করে বিধি ৭(চ) লঙ্ঘন করেছেন। এছাড়া জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিমের বিরুদ্ধে রঙিন লিফলেট ব্যবহারের অভিযোগ আনা হয়েছে, যা নির্বাচনী বিধিমালার পরিপন্থী।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এসব লঙ্ঘনের সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর :