যমুনা সার কারখানা
গ্যাস স্বল্পতায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ
গ্যাসের চাপ স্বল্পতায় আবারও বন্ধ হয়ে গেছে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে গ্যাসের চাপ ৮ কেজির নিচে নেমে যাওয়ায় কারখানার বুস্টার ট্রিপ করে উৎপাদন বন্ধ হয়ে যায়। নিয়মিত উৎপাদন ধরে রাখতে যেখানে ১০ কেজি চাপের গ্যাস প্রয়োজন, সেখানে প্রয়োজনীয় চাপ না পাওয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয় উৎপাদন ইউনিট বন্ধ রাখতে।
বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক।
জিএম (অপারেশন) ফজলুল হক বলেন, ‘আমরা দ্বিগুণ দামে গ্যাস কিনছি শুধু একটি কারণে, কারখানার উৎপাদন যেন নিরবচ্ছিন্ন থাকে। কিন্তু রহস্যজনকভাবে চুক্তি অনুযায়ী গ্যাসের চাপ সরবরাহ করা হচ্ছে না। এতে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ শিল্প ক্ষতির মুখে পড়ছে।’
১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়া যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১৭০০ মেট্রিক টন।