Search

Search

শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারিয়ে বেনফিকার ঐতিহাসিক জয়

গোলকিপার আনাতোলি ত্রুবিনের অবিশ্বাস্য গোলের পর সতীর্থরা | ছবি: সংগৃহীত
শেষ মুহূর্তেগোলকিপার আনাতোলি ত্রুবিনের অবিশ্বাস্যগোলে রিয়াল মাদ্রিদকে ৪–৩ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বেনফিকা। এই নাটকীয় জয়ের মাধ্যমে পর্তুগিজ ক্লাবটি প্লে-অফের টিকিটনিশ্চিত করেছে

লিসবনের এস্তাদিও দা লুজে অনুষ্ঠিত ম্যাচে ৯৮ মিনিটে পাওয়া ফ্রি-কিক থেকে আক্রমণে উঠে আসেন গোলকিপার ত্রুবিন। নিখুঁত টাইমিংয়ে হেড করে বল জালে পাঠিয়ে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি। গ্যালারিতে থাকা দর্শকরা তখন উল্লাসে ফেটে পড়েন।

ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েও একাধিক সুযোগ নষ্ট করে বেনফিকা। ভিএআর সিদ্ধান্তে একটি পেনাল্টিও বাতিল হয়। এসবের মাঝেই ৩০ মিনিটে কিলিয়ান এমবাপের হেডে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

তবে মাত্র ছয় মিনিট পরই আন্দ্রেয়াস শিয়েল্ডেরুপ হেড থেকে গোল করে সমতা ফেরান। প্রথমার্ধের শেষদিকে নিকোলাস ওতামেন্দির ওপর ফাউলের জন্য পাওয়া পেনাল্টি থেকে গোল করে বেনফিকাকে এগিয়ে দেন পাভলিদিস।

বিরতির পর রিয়াল রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে আবারও গোল করেন শিয়েল্ডেরুপ। কোর্তোয়ার নিকট পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান তিনি।

এরপর দ্রুতই একটি গোল শোধ দেন এমবাপে। এটি ছিল চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তার ১৩তম গোল, যা ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়ায়। শেষ দিকে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে।

নাটক আরও ঘনীভূত হয় শেষ মুহূর্তে। ৯২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আসেনসিও। এরপর বদলি খেলোয়াড় রদ্রিগো প্রতিবাদের জন্য কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পান। ফলে ৯ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ।

সবশেষে যোগ করা সময়ে গোলকিপার ত্রুবিনের অবিশ্বাস্য গোলে ম্যাচ জিতে নেয় বেনফিকা।

লিগ পর্ব শেষে রিয়াল মাদ্রিদ ৯ম এবং বেনফিকা ২৪তম স্থানে থাকায় প্লে-অফ পর্বে এই দুই দলের আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর :