Search

Search

ছাদখোলা বাসে রাজশাহীতে ট্রফি নিয়ে ঘুরছেন শান্তরা

ট্রফি নিয়ে রাজশাহীতে বিজয় প্যারেড | ছবি: ভিডিও থেকে নেওয়া
বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নেমেছে গত শুক্রবার। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মাঠ থেকে হোটেল পর্যন্ত তাদের শিরোপা জয়ের উল্লাস ছিল চোখে পড়ার মতো। এবার ট্রফি নিয়ে রাজশাহীতে বিজয় প্যারেড করছেন নাজমুল হোসেন শান্তরা। ঢাকায় উল্লাস শেষে চ্যাম্পিয়ন রাজশাহী দল এখন নিজ শহরে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজশাহী পৌঁছান শান্তরা। সারা দিনব্যাপী রাজশাহীতেই থাকবেন ক্রিকেটাররা। তাদেরকে সঙ্গ দিচ্ছেন কোচিং স্টাফের সদস্যরা।

দলটির সকল বিদেশি ক্রিকেটার দেশ ছাড়ায় শুধু দেশি ক্রিকেটার নিয়েই হচ্ছে এই আনন্দ যাত্রা।

ছাদখোলা বাসে করে রাজশাহীর কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরবেন সবাই। এরপর বিকেল নাগাদ আবার ফিরে আসবেন ঢাকাতে।

সম্পর্কিত খবর :