Search

Search

ময়মনসিংহে জনসভা মঞ্চে তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় তিনি মঞ্চে ওঠেন। মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

এসময় তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

সারাদেশে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান দুপুরে সড়ক পথে ময়মনসিংহ পৌঁছান। এর মধ্য দিয়ে ২০০৩ সালের পর দীর্ঘ ২২ বছর বাদে ময়মনসিংহ সফরে এলেন তিনি।

সম্পর্কিত খবর :