Search

Search

বনানীতে বিদেশী রিভলবারসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর বানানী থানা | ছবি: সংগৃহীত
রাজধানীর বানানী এলাকা থেকে একটি বিদেশী রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ। তার নাম আব্দুস সামাদ (২৫)।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর থানার কড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

বনানী থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বনানী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বনানী থানাধীন কড়াইল জামাই বাজার ঝিলপাড় নরসিংদী পট্টি এলাকার একটি বাসায় রিভলবারসহ একজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বিদেশী .২২ ম্যাগনাম মিনি রিভলবারসহ আব্দুস সামাদকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর :