Search

Search

সাইবার বুলিং রোধে কার্যকর প্রয়োগ থাকতে হবে: জাইমা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান | সংগৃহীত
সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কার্যালয় বাংলাদেশে স্থাপন করলেও এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধনীর বনানী ডিওএইচএস খেলার মাঠে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম আয়োজিত- চায়ের আড্ডায় এ মন্তব্য করেন তিনি। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উঠে আসে রাজধানীর বায়ুদূষণ, যানজট, তরুণদের চাকরি সমস্যাসহ নানা বিষয়।

জাইমা রহমান বলেন, 'প্রাথমিক পর্যায় থেকেই ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব। পাশাপাশি উচ্চশিক্ষা পর্যায়ে মূল কারিকুলামের বাইরে ব্যবহারিক কার্যক্রম বা সহশিক্ষা ব্যবস্থা থাকা উচিত। দেশের জন্য তরুণদের কাজ করার আগ্রহকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়ে জাইমা রহমান বলেন, সব মানুষেরা যেন দেশ গড়ার কাজে অংশ নিতে পারে সেরকম প্লাটফর্ম দেয়া প্রয়োজন'।

সম্পর্কিত খবর :