খাগড়াছড়িতে ‘বিদ্রোহী’ সমীরণকে বহিষ্কার করল বিএনপি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমীরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়ি আসনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বী করছেন।
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরার কাছে বিপুল ভোটে হেরে যান সমীরণ দেওয়ার। তখন নৌকা প্রতীকে যতীন্দ্র পান ১ লাখ ২২ হাজার ৭৫০ ভোট, আর সমীরণ পান ৬৩ হাজার ৪৮।
২০০৮ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর সমীরণকে খাগড়াছড়ির রাজনীতিতে সক্রিয় দেখা যায়নি বলে অভিযোগ বিএনপির নেতাকর্মীদের।