Search

Search

হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় ‘ইট-পাটকেল’ নিক্ষেপ, আহত ৩

ছবি: স্টার নিউজ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তার তিন কর্মী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা তালতলা বাজারে আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছিল। আজ সেটি দেখতে গেলে সেখানে শত শত লোক জড়ো হয়। পরে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় আমাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে আমার তিন কর্মী আহত হন।’

আহতদের মধ্যে তমরুদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. দিদার উদ্দিন (৩০) ও ৫ নম্বর ওয়ার্ডের মো. সম্পদকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশের তিন টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর :