Search

Search

টানা ৫ ঘণ্টা দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি
সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (৩০ জানুয়ারি) কক্সবাজারের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিতরণ বিভাগ বিউবোর কক্সবাজার দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে শুক্রবার ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না- ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন পাওয়ার হাউস থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পার্শ্বে, বিসিক এরিয়া, র‌্যাব-১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ, ইমাম মুসলিম রোড।

সম্পর্কিত খবর :