Search

Search

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর এলাকার প্লাস্টিক সাইন বিডি নামক কারখানায় আগুন | ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের সাত ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর এলাকার প্লাস্টিক সাইন বিডি নামক কারখানায় আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া স্টেশনের তিনটি, হাজীগঞ্জের দুটি ও ফতুল্লার দুটিসহ মোট সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কারখানাটিতে দাহ্য প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ারসার্ভিস।

এদিকে অগ্নিকাণ্ডের ফলে কারখানাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সম্পর্কিত খবর :