Search

Search

ইতিহাসে প্রথমবার বিশ্ববাজারে ৫ হাজার ডলার ছাড়ালো স্বর্ণের দাম

বিশ্ব বাজারে স্বর্ণের দাম | ছবি: সংগৃহীত
বিশ্ব বাজারে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবার ৫ হাজার ডলার ছাড়ালো। সোমবার (২৬ জানুয়ারি) স্বর্ণের দাম প্রতি আউন্সে রেকর্ড পাঁচ হাজার ডলার ছাড়িয়েছে। স্পট গোল্ড প্রতি আউন্স ১.৭৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৭১ দশমিক ৯৬ ডলার দাঁড়িয়েছে।

রয়টার্স সূত্রে জানা গেছে, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের মজুতের দিকে ঝুঁকছেন। এতেই দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

২০২৫ সাল থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই ধাতুর দাম ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দাম ১৭ শতাংশের বেশি বেড়েছে।

এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি শিথিল হওয়ার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি চাহিদা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) রেকর্ড বিনিয়োগ।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। স্পট রুপার দাম ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০৭ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে। স্পট প্লাটিনামের দাম ৩ দশমিক ২৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৮৫৭ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে। অপরদিকে স্পট প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৭৪ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।

সম্পর্কিত খবর :