Search

Search

কোটি টাকা খরচ করে শোডাউনে বিশ্বাসী নই: তাসনীম জারা

তাসনীম জারা | সংগৃহীত
আমরা ভিন্ন ধারার প্রচারণা করছি, কোটি টাকা খরচ করে শোডাউন আর মাইকিংয়ে বিশ্বাসী নই। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা–৯ আসনের নির্বাচনী মাঠে প্রচারণায় এসে এসব কথা বলেছেন তাসনীম জারা।

তিনি বলেন, 'সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তার রাজনীতির মূল শক্তি'। প্রচারণায় এলাকাবাসীর নানাবিধ সমস্যার কথা শোনেন আর তুলে ধরেন নিজের নির্বাচনী ভাবনা। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার দেন প্রতিশ্রুতি। একই সাথে এই আসনের দীর্ঘদিনের গ্যাস সংকটসহ অবকাঠামোগত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

প্রচারণাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা যায় আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অনেকেই নিজেদের এলাকার পুরোনো সংকটের কথা সরাসরি তুলে ধরছেন প্রার্থীর কাছে।

সম্পর্কিত খবর :