সিরাজগঞ্জে জনসভা মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় তিনি মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
এদিন বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে দেখতে সকাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পাবনা থেকে হাজার হাজার নেতা-কর্মী এই নির্বাচনী সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যে সমাবেশস্থল এবং তার পাশপাশের সড়ক কানায় কানায় ভরে যায়।
দুপুর ২টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থীরা উপস্থিত রয়েছেন। তারা হলেন- সেলিম রেজা (সিরাজগঞ্জ-১), ইকবাল হাসান মাহ্মুদ (সিরাজগঞ্জ-২), আয়নুল হক (সিরাজগঞ্জ-৩), এম আকবর আলী (সিরাজগঞ্জ-৪), আমিরুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৫), এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬); শামসুর রহমান (পাবনা-১), এ কে এম সেলিম রেজা হাবিব (পাবনা-২), হাসান জাফির তুহিন (পাবনা-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪) ও শামছুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫)।