Search

Search

বিশ্ববাজারে ৪ বছরের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন

মার্কিন ডলার | ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মার্কিন ডলারের দাম। বৈশ্বিক অস্থিরতার কারণে স্বর্ণের দাম বাড়ায় মার্কিন মুদ্রার এই দরপতন।

বুধবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার নিরিখে ডলারের মান এখন চার বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রথমবারের মতো এক লাফে তিন শতাংশেরও বেশি বেড়ে স্বর্ণের দাম ছাড়িয়েছে আউন্স প্রতি ৫ হাজার ২০০ ডলারের ঘর।

বিশ্লেষকদের মত, মার্কিন মুদ্রার সঙ্গে বিপরীতিমুখী প্রবণতা ডলারের। আর তাই স্বর্ণের দাম আরও বাড়লে কমবে ডলারের মান। বলা হচ্ছে, মার্কিন ডলার এখন আস্থার সংকটে ভুগছে।

দাম সর্বনিম্ন হওয়ায় এই মুদ্রা বিক্রির চাপ বেড়েছে। অনিশ্চয়তায় পড়ছেন বিনিয়োগকারীরা। তবে মান কমলেও ডলারের দামকে দারুণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার আরও কমাতে পারে-এমন প্রত্যাশা, শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা, নীতিনির্ধারণে অস্থিরতা-এসব নানা কারণেই ডলারের দাম কমছে। পাশাপাশি ফেডের স্বাধীনতা নিয়ে সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজস্বঘাটতির প্রভাবও বাজারে পড়েছে।

বিনিয়োগকারীরা মনে করছেন, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে।

সম্পর্কিত খবর :