Search

Search

জামায়াত আমিরকে ‘অন্যতম বীর সেনাপতি’ আখ্যা নাহিদের

নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ‘অন্যতম বীর সেনাপতি’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকা ১৫ আসনে আজকের এই আয়োজনের আমাদের প্রধান অতিথি ড. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী আমীর। তবে এতটুক পরিচয় বর্তমান বাংলাদেশে উনার জন্য যথেষ্ট নয়। তিনি ১০ দলীয় নির্বাচনে ঐক্যের প্রধান কান্ডারী, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘ড. শফিকুর রহমান এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, কারাবরণ করেছেন, মজলুম জননেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমাদের সবার সৌভাগ্য ঢাকা ১৫ আসন থেকে উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হলো।’

তিনি বলেন, ‘সারা বাংলাদেশে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষে যে জনজোয়ার নেমে এসেছে ১২ ফেব্রুয়ারি সেটার ফল বাংলাদেশের জনগণ দেখতে পারবে ইনশাআল্লাহ।’

সম্পর্কিত খবর :