ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একই গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে একই গ্রামের নূর আলী ও বাদশা মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে তারা জমিজমার দখল নিয়েবাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের লোকজন একে অপরকে দায়ী করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও থানায় কেউ কোনো অভিযোগ
করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।