পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’
পোস্টে তিনি আরও লিখেছেন, ‘বুধবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শেহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। শেহবাজ শরিফ আরও বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছেবাংলাদেশ। তারা ভারতে নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখ্যান করে দেয়। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। এ সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয় পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্ক্রিনশট