অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে ফ্রিতে খেলা দেখতে পারবেন শিক্ষার্থীরা
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে বসে বিনামূল্যে খেলা দেখতে পারবেন শিক্ষার্থীরা। তবে বিনামূল্যে খেলা দেখার জন্য স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বিসিবি।
৫-৯ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাঁকা সময়ে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। ৩ দলের টুর্নামেন্টে ফাইনালসহ ম্যাচ মোট ৪টি।
টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে বসে বিনামূল্যে দেখতে পারবেন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে বসে বিনামূল্যে খেলা দেখতে পারবেন শিক্ষার্থীরা। তবে বিনামূল্যে খেলা দেখার জন্য স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সাথে রাখতে হবে বলে জানিয়েছে বিসিবি।
৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে ৩ ম্যাচ খেলার পর ৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল। প্রতি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একনজরে টুর্নামেন্টের ৩ দলের স্কোয়াড:
ধূমকেতু একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।
দুরন্ত একাদশ:
আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।