Search

Search

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া
জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের ভালোবাসা ও সমর্থনে আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই তাহলে পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে। কাগজে নয়, সেই লেখাপড়া হবে বাস্তবে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁ এটিম মাঠে অনুষ্ঠিত ১১ দলের নির্বাচনী জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

জামায়াতের আমীর বলেন, ‘জামায়াত ক্ষমতায় আসলে নওগাঁয় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল, কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে।’

তিনি বলেন, ‘৫৪ বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেননি। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন।’

শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনে জামায়াতের বিজয় হলে, ১৮ কোটি মানুষের বিজয় হবে।’

তিনি আরও বলেন, ‘নারীদের জন্য মাস্টার্স পর্যন্ত সরকারি খরচে পড়াশুনার ব্যবস্থা করা হবে। কাউকেই টাকার অভাবে পড়াশুনা বন্ধ করতে হবে না।’

সম্পর্কিত খবর :