Search

Search

৫ আগস্টের পর কারা চাঁদা তুলছে, সব তথ্য আছে: নাহিদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত
৫ আগস্টের পর থেকে কারা চাঁদা তুলেছে আমাদের কাছে সব তথ্য আছে, মানুষের কাছেও আছে। ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে এর জবাব দেয়া হবে। এসব কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, 'একটি দল গুপ্তের কথা বলছে। অথচ যারা এই কথা বলছে, তাদের নেতা ১৬ বছর লন্ডনে ছিল। আমরা কখনও বলিনি তাকে, তিনি পলাতক ছিলেন। তার আগে আসা উচিত ছিল কি না - তা নিয়ে কিছু বলবো না। কিন্তু এতো দীর্ঘ সময় বাইরে থাকায় তিনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন'৷

নাহিদ আরও বলেন, 'আমার থেকে যদি কাউকে যোগ্য মনে হয়, আপনি তাকে ভোট দিন। ভোটকেন্দ্রে আপনার নিরাপত্তা আমি নাহিদ ইসলাম নিশ্চিত করবো'।

সম্পর্কিত খবর :