Search

Search

সিইসির সঙ্গে বৈঠকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল

বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন | ছবি: স্টার নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠক শেষে ইভার্স ইজাবস বলেন, ‘আমরা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি। আমরা এখানে উপদেশ দিতে আসিনি। আমরা এই নির্বাচন পর্যবেক্ষণ করব। আমরা চাই এই নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই নির্বাচনের মাঠ যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। কিছুদিন আগে আমরা দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক পাঠিয়েছি। নির্বাচনে আরও পর্যবেক্ষক আসবে।’

তিনি জানান, ৩০০ সংসদীয় আসনে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন।

সম্পর্কিত খবর :