Search

Search

ঢাবিতে ২ হাজার ৮৪১ কোটি টাকার মেগাপ্রকল্পের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় | সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৪১ কোটি টাকার মেগাপ্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যম এ মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রকল্পের অধীনে সর্বমোট ৩১টি বহুতল ভবন নির্মাণ করা হবে। তার মধ্যে ৬টি ছাত্র হল ও ৪টি ছাত্রী হলের পুরাতন ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি, এই প্রকল্পের অধীনে আরও রয়েছে প্রশাসনিক ভবন আধুনিকায়ন, অটোমান ডিজাইনে কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করে সেটাকে কালচারাল সেন্টারে রূপদান, কেন্দ্রীয় লাইব্রেরি ও ডাকসু ভবনের আধুকায়ন ইত্যাদি।

এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব নেওয়ার পর গত দেড় বছরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম ও অর্জন প্রকাশ করা হয় এই সংবাদ সম্মেলনে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট এবং ডাকসু ও হল সংসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দেড় বছরে আবাসন সংকটের সমাধান, র‍্যাঙ্কিংয়ে উন্নতি, কেন্দ্রীয় লাইব্রেরিতে রিসোর্সের পরিমাণ বৃদ্ধি, মেডিকেল সেন্টার আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বেশ কিছু উল্লেখযোগ্য কার্যক্রম সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পর্কিত খবর :