এবার দুটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই এবার দুটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ‘তেল চোরাচালানের’ সময় বিদেশি ক্রুসহ ওই ট্যাংকার দুটি জব্দ করে।
ওই দুটি ট্যাংকার কোন দেশের পতাকাবাহী বা ক্রুরা কোন জাতীয়তার তা তাৎক্ষণিক জানা যায়নি।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে মধ্যপ্রাচ্যের জলসীমায় নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেই উত্তেজনার মধ্যেই ইরান সামুদ্রিক অভিযান ও মহড়া চালাচ্ছে।
তাসনিম জানিয়েছে, ওই দুটি ট্যাংকার ১০ লাখ লিটারের বেশি তেল চোরাচালান করছিল। এ সময় ১৫ জন বিদেশি ক্রুকে আটক করা হয়। তাদের বিচারের মুখোমুখি করা হবে।
বার্তা সংস্থাটি জানায়, উপসাগরীয় অঞ্চলে ইরানের ফার্সি দ্বীপের কাছে ওই দুটি ট্যাংকার জব্দ করে বিপ্লবী গার্ডের সদস্যরা।
প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরেই ওই দুটি ট্যাংকার তেল চোরাচালান করে যাচ্ছিল। এরপর সেগুলোকে নজরদারিতে রাখা হয়েছিল। এখন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী ওই দুটি ট্যাংকার জব্দ করল।
এর আগে হরমুজ প্রণালীতে মার্কিন একটি ট্যাংকারকে ধাওয়া করেছিল ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা। তবে সেটি শেষ পর্যন্ত যুদ্ধজাহাজের পাহারায় নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হয়।