রাশিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল ইউক্রেন
দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর ঠিক একদিন আগেই ইউক্রেনজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসেডন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, আলোচনার নামে সময়ক্ষেপণ করে আসলে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত করেছে পুতিন প্রশাসন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় চালানো ওই ড্রোন হামলায় নিহত হয়েছেন দুই তরুণ। আহত হয়েছেন অন্তত আটজন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের যে সমঝোতা হয়েছিল, তা ভেঙে রাতভর রাশিয়ার হামলার অভিযোগ করেন জেলেনস্কি। শান্তি আলোচনার ঠিক আগ মুহূর্তে এই হামলায় আলোচনা কতটা অর্থবহ হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি।
জেলেনস্কির দাবি, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে। এরপর এক রাতেই ইউক্রেনজুড়ে চালানো হয় প্রায় ৪৫০টি ড্রোন এবং ৬০টির বেশি মিসাইল হামলা—যার মধ্যে ছিল রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক মিসাইল।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা রাশিয়ার হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া প্রত্যাশা করছি। শীতের সময় হামলা বন্ধের প্রস্তাবটি যুক্তরাষ্ট্রই দিয়েছিল, যা ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন। আমরা দেখছি, রাশিয়া এই অনুরোধের জবাবে রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক অস্ত্র ব্যবহার করেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, এই হামলায় বিস্মিত নন ট্রাম্প। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর এ তথ্য নিশ্চিত করেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। তিনি বলেন, হ্যাঁ, আমি আজ সকালে এই ব্যপারে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি আর দুর্ভাগ্যবশত তার প্রতিক্রিয়া ছিল একেবারেই স্বাভাবিক।