Search

Search

অনলাইন গেমে আসক্ত ৩ বোনের ৯ তলা থেকে ঝাঁপ

ভারত সিটি আবাসিক এলাকা | সংগৃহীত
অ্যাপার্টমেন্ট ভবনের নয়তলা থেকে তিন বোন একসঙ্গে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের চাঞ্চল্যকর এ ঘটনা ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক এলাকা ভারত সিটিতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীরা হলো- পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। কাছাকাছি বয়সী তিন বোন একসঙ্গে খাওয়া, স্কুলে যাওয়া, ঘুমানো এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্মসহ সবকিছু করত বলে জানিয়েছে তাদের পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, কোভিড-১৯ মহামারির সময় তারা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই তিন কিশোরী অনলাইন টাস্ক-ভিত্তিক একটি কোরিয়ান লাভ গেম খেলত বলে জানা গেছে। ঘটনাস্থলে পাওয়া গেছে হাতে লেখা কিছু কাগজ।

এ বিষয়ে বেশ জোরেসোরে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা বলছে, উদ্ধারকৃত কাগজে আত্মহত্যার কারণ উল্লেখ রয়েছে। কাগজে কারণ হিসেবে তারা অনলাইন গেম ছাড়া থাকতে পারবে না বলে উল্লেখ করেছে।

খবরের সূত্র অনুযায়ী, ওই তিন বোন 'কোরিয়ান লাভ গেম' নামক এক গেমে আসক্ত ছিল। শুধু তাই নয়, তারা একে অন্যকে কোরিয়ান নামে ডাকত। ইন্ডিয়া ট্যুডের প্রতিবেদন মোতাবেক ওই গেমে মোট ৫০টি টাস্ক ছিল।

ওই তিন কন্যার বাবা চেতান কুমার বলেন, সুইসাইড নোটে লেখা ছিল, 'স্যরি পাপা, আমরা কোরিয়া ছাড়তে পারব না। কোরিয়া আমাদের জীবন। তুমি আমাদের কোরিয়া ছাড়াতে পারবে না'।

পুলিশ জানায়, গেমে আসক্ত হওয়ায় নিহত কিশোরীরা নিয়মিত স্কুলে যেত না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আত্মহত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

সম্পর্কিত খবর :